বাংলাদেশ প্রেস ফটো প্রতিযোগিতা ২০২৬ বিজয়ীদের নাম ঘোষনা করলো দৃক


প্রেস বিজ্ঞপ্তি

 বাংলাদেশ প্রেস ফটো প্রতিযোগিতা ২০২৬ বিজয়ীদের নাম ঘোষনা করলো দৃক

দৃক পিকচার লাইব্রেরি আয়োজিত ২০২৬ সালের বাংলাদেশ প্রেস ফটো প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে গতকাল রাত সাড়ে আটটায় । দৃকের অফিসিয়াল ফেসবুক পেজে বিজয়ী আলোকচিত্র ও আলোকচিত্র সাংবাদিকদের নামসহ একটি পোস্টের মাধ্যমে এ ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

ভুয়া খবরের এই যুগেও গণমাধ্যমে মুদ্রিত আলোকচিত্র খবরের সবচেয়ে বিশ্বস্ত উৎস হিসেবে বেঁচে আছে। একই সাথে প্রেস আলোকচিত্রীর পেশা পরিণত হয়েছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোর একটি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশী আলোকচিত্রীরা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন। কিন্তু তাদের যৌথ প্রতিভার আনুষ্ঠানিক স্বীকৃতি কিংবা জাতির প্রতি তাদের অবদানের বিশেষ কোনো মূল্যায়ন হয়নি।

সেই সকল সাহসী নারী ও পুরুষ, যারা সম্মুখ সারিতে থেকে প্রতিদিন সংবাদ সংগ্রহ করে চলেছেন– তাঁদের কীর্তিগাঁথা উদযাপন করার লক্ষ্যে দৃক ২০২১ সালের আলোকচিত্রকে কেন্দ্র করে এই প্রতিযোগিতার সূচনা করে। সেই ধারাবাহিকতায় আয়োজনটি এবার পঞ্চম বছরে পৌঁছেছে। একই ধারায় চলতি বছরের জুন মাসে আলোকচিত্র সাংবাদিকতা এবং তথ্যমূলক আলোকচিত্রের ক্ষেত্রে ২০২৫ সালে ধারণ করা ছবি আহ্বান করা হয়েছিল।

পরবর্তীতে দেশের শীর্ষস্থানীয় পেশাদার আলোকচিত্রী ও ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী ১,৫০০-এর বেশি জমা পড়া আলোকচিত্র পর্যালোচনা করে ৫ জন আলোকচিত্রীর শ্রেষ্ঠ কাজগুলোকে বিজয়ী হিসেবে নির্বাচন করেন। এবারের প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেনঃ আলোকচিত্রী বুদ্ধজ্যোতি চাকমা, ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব জেনারেল এডুকেশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব প্র্যাকটিস দীনা হোসাইন, আলোকচিত্রী মুনির উজ জামান, এবং আলোকচিত্রী, অ্যাক্টিভিস্ট ও কিউরেটর শহিদুল আলম।   


প্রতিযোগিতার এবছরের বিজয়ীরা হলেনঃ 'পিকচার অফ দা ইয়ার’ পুরষ্কার – বর্ষসেরা আলোকচিত্র ২০২৫ সাজিদ হোসেন, ডেপুটি হেড অব ফটোগ্রাফি, দৈনিক প্রথম আলো; জনমুখী সাংবাদিকতা বিভাগ ও রাজনীতি বিভাগে বিজয়ী মো. মাজহারুল ইসলাম, ফটোসাংবাদিক, ডেইলি টাইমস অব বাংলাদেশ এবং জনমুখী সাংবাদিকতা বিভাগ ও রাজনীতি বিভাগে বিশেষ সম্মাননা পুরস্কার বিজয়ী মো. মাহমুদ জামান, হেড অব ফটোগ্রাফি, ডেইলি টাইমস্ অব বাংলাদেশ; শিল্প, সংস্কৃতি ও ক্রীড়া বিভাগে বিজয়ী তানভীন তামিম, স্পোর্টস ফটোসাংবাদিক, ডেইলি সান ও বিশেষ সম্মাননা পুরস্কার বিজয়ী আব্দুল গনি, ফটোসাংবাদিক, দৈনিক ইত্তেফাক।


‘পিকচার অফ দা ইয়ার’ – বর্ষসেরা আলোকচিত্র ২০২৫ বিজয়ী পেতে যাচ্ছেন ১,০০,০০০ টাকা, এবং প্রতিটি বিভাগ থেকে একজন বিজয়ী ও একজন বিশেষ সম্মাননা পুরষ্কার বিজয়ী পেতে যাচ্ছেন যথাক্রমে ৫০,০০০ টাকা ও ১০,০০০ টাকা। এছাড়া তাঁরা প্রত্যেকে পাবেন সম্মাননা স্মারক, সনদ এবং বার্ষিক বইয়ের সংস্করণ।


বিজয়ী আলোকচিত্রগুলোর পাশাপাশি নির্বাচিত ৩২টি ছবি নিয়ে আগামী ৩১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত রাজধানীর দৃক গ্যালারিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রেস ফটো প্রদর্শনী ২০২৬। প্রদর্শনীটি বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দিতে একই সঙ্গে ভার্চুয়াল মাধ্যমেও আয়োজন করা হবে।


বিজয়ী আলোকচিত্র ও আলোকচিত্র সাংবাদিকদের ছবিঃ ​20260714_ BPPC 2026_ Photos for Media​ 


বিস্তারিত তথ্যের জন্য, যোগাযোগঃ


আমিনা নিয়ামত

ইকুয়ালিটি, ডাইভার্সিটি এন্ড কমিউনিকেশন্স অফিসার

মোবাইলঃ +8801786502671, ইমেইলঃ amina.@drik.net

পারভেজ আহমেদ রনি

কোর্ডিনেটর, বাংলাদেশ প্রেস ফটো প্রতিযোগিতা ২০২৬

মোবাইলঃ+8801737758800, ইমেইলঃ parvez@drik.net


2026 ©Drik, Design & Developed by Decode Lab